ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১১ | Daily AjKaler Kontho

ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৪, ২:৫৯ অপরাহ্ন
ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১১

আজকালের কন্ঠ ডেস্ক : ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১ জন যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে জেলার গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আন্ডারপাস সড়কে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এটি মুহূর্তেই দুমড়ে-মুছড়ে যায়। এ সময় ট্রাক-মাইক্রোবাস-আটোরিকশা মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হন।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।