সব পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার হুঁশিয়ারি | Daily AjKaler Kontho

সব পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার হুঁশিয়ারি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
সব পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার হুঁশিয়ারি

আজকালের কন্ঠ ডেস্ক : ৫০ থেকে ৬০টি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সংশয় থাকলেও শ্রমিক নেতাদের হুঁশিয়ারি, ঈদের আগেই সব পাওনা পরিশোধ করতে হবে। বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচির আশা সব শ্রমিকই বেতন-বোনাস পাবেন। আর তা তদারকি করছে বিজিএমইএ এবং বিকেএমইএ।

বর্তমানে বিজিএমইএ এবং বিকেএমইএ একত্রে সদস্য কারখানার সংখ্যা ২৮’শ এর বেশি। আর এ শিল্পের সাথে যুক্ত ৪০ লাখের বেশি মানুষ। বিপুল এ সংখ্যার কারণে প্রতি বছরের আলোচনা, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস। গত কয়েক দিন এ নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মালিক ও শ্রমিক পক্ষের সাথে কয়েক দফা বৈঠকও হয়েছে।

শ্রমিকদের পাওনা পরিশোধে রফতানিকারকরা সরকারে কাছে চেয়েছে ৬ হাজার কোটি টাকা নগদ সহায়তা। ছাড় হয়েছে দুই হাজার কোটি টাকা।

ঈদে লম্বা ছুটি হওয়ায়, পোশাক কারখানা বন্ধ হওয়ার পর সড়কে এর তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন তৈরি পোশাক শিল্প মালিকরা।