পিকআপভ্যান উল্টে নারীর মৃত্যু | Daily AjKaler Kontho

পিকআপভ্যান উল্টে নারীর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৪, ৯:৫৯ পূর্বাহ্ন
পিকআপভ্যান উল্টে নারীর মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যান উল্টে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

রোববার (৭ এপ্রিল) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে রোববার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান উল্টে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে গার্মেন্টস শ্রমিক রেহানা খাতুনের মৃত্যু হয়। এ সময় আহত হন নারী, শিশুসহ আরও অন্তত ১৫ জন ঘরমুখো মানুষ। উন্নত চিকিৎসার জন্য তাদের বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে যে যেভাবে পারছে বাড়ি ফিরছে।