
আজকালের কন্ঠ ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এ জন্য মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহন। এর ফলে সড়কগুলোতে তৈরি হচ্ছে যানজট। তবে দেশের দক্ষিণ-পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন।
শনিবার (৬ এপ্রিল) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এমন চিত্র দেখা গেছে।
পদ্মা সেতুতে ওঠার আগ পর্যন্ত পথে যানজট বা গাড়ি চলাচলে ধীরগতি নেই। নির্বিঘ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। তবে দূরপাল্লার গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৭টি টোল বুথে প্রতি পাঁচ সেকেন্ডে একটি করে যানবাহনে টোল আদায় করা হচ্ছে।
তারাবির নামাজ পড়ে ফেরার পথে শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, তেমন চাপ নেই। কোথাও কোনো বিড়ম্বনা নেই। মানুষ সহজেই পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন।
পদ্মা সেতু (উত্তর) থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার মাওয়া প্রান্তে তীব্র যানজট থাকলেও আজকে তা দেখা যাচ্ছে না। তবে ভোরে সেহরির পরে কিছু চাপ ছিল। সেগুলোও ব্যক্তিগত প্রাইভেট কার।
আপনার মতামত লিখুন :