নেত্রকোনার কলমা কান্দায় চোরাই গরু সহ দুই গরু চোর গ্রেফতার | Daily AjKaler Kontho

নেত্রকোনার কলমা কান্দায় চোরাই গরু সহ দুই গরু চোর গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৪, ১:১৭ অপরাহ্ন
নেত্রকোনার কলমা কান্দায় চোরাই গরু সহ দুই গরু চোর গ্রেফতার

নেত্রকোনা, জেলা প্রতিনিধি : নেত্রকোনা মডেল থানা পুলিশ মঙ্গলবার দিবা গত রাত্র ভোরে কলমাকান্দা উপজেলার হাপানিয়ায় অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধার সহ দুই চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামের কালা মিয়া (৫২) ও আল আমিন (৪২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , গত শনিবার দিবাগত রাতে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বর্নী গ্রামের কৃষক ফারুক আহম্মেদের গোয়াল থেকে দুটি গাভী চুরি হয়।

আশপাশে খোঁজাখুজি করে না পেয়ে পরে বিষয়টি তিনি মডেল থানা পুলিশকে অবহিত করেন। ঘটনা জানার পর চোরাই গরু উদ্ধারসহ চোর চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ।

এক পর্যায়ে মঙ্গলবার দিবাগত রাত্র ভোরে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের চোর চক্রের সদস্য কালা মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা চুরি হওয়া গাভী দুটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে চুরির ঘটনার মূল হোতা আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

মডেল থানার এস আই মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এস আই মুহাইমিনুল ইসলাম লিমনসহ একদল পুলিশ এ অভিযানে অংশ নেয়। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম (পিপিএম) বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে দুপুরে গ্রেফতার কৃতদের আদালতে পাঠানো হয়েছে।