
আজকালের কন্ঠ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছে সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক। সাইফুল ইসলাম রাধানগর ইউনিয়নের হাসান আলীর ছেলে।
সাইফুল ইসলামের পরিবার জানিয়েছে, গত সোমবার রাতে ভারতে গরু আনতে সাইফুল ইসলামসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলো। বাড়ি ফিরে না আসায়, সাইফুলের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে আশঙ্কা করছেন বিএসএফের গুলিতে সাইফুলের মৃত্যু হয়ে থাকতে পারে।
এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাদিকুর রহমানের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সাইফুল ইসলামের বড় ভাই রবিউল ইসলাম জানান, গত সোমবার এশার নামাজের পর সাইফুল ইসলামসহ কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিলো। এরপর থেকে তার ভাইয়ের কোন খোঁজ পাচ্ছেন না। যাদের সঙ্গে গরু আনতে গিয়েছিলো, তারাও ফোন ধরছে না, তাই নিশ্চিত করে বলতে পারছি না আমার ভাইয়ের সঙ্গে আসলে কি হয়েছে।
আজকালের কন্ঠ / পৃথা
আপনার মতামত লিখুন :