জেলা গোয়েন্দা শাখা অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

জেলা গোয়েন্দা শাখা অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৪, ৭:২৫ অপরাহ্ন
জেলা গোয়েন্দা শাখা অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইমরুল আহসান : এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর সবজিপাড়া সাকিনস্থ শম্ভুগঞ্জ হইতে পরাণগঞ্জ গামী জনৈক জাকির অটোরাইস মিল এর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ৩০ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ১৯.০৫ ঘটিকায় ৪০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ দেলোয়ার হোসেন দেলু পাগলা দেলু (৩৮), পিতা-মৃতঃ জুলহাস উদ্দিন, মাতা-উর্মিলা খাতুন পূর্বিলা খাতুন, সাং-কৃষ্টপুর নিউ কলোনী, ২। মোঃ নাজিম মীর (৪০), পিতা-মোঃ জাফর আলী মীর, মাতা-আছিয়া খাতুন, সাং-রঘুরামপুর সবজিপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী মোঃ দেলোয়ার হোসেন দেলু পাগলা দেলু (৩৮) এর বিরুদ্ধে ১১টি মামলা আছে।

উদ্ধারকৃত ৪০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।