স্বাভাবিক মেট্রোরেল চলাচল | Daily AjKaler Kontho

স্বাভাবিক মেট্রোরেল চলাচল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৪, ৯:২৬ পূর্বাহ্ন
স্বাভাবিক মেট্রোরেল চলাচল

আজকালের কন্ঠ ডেস্ক : বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘণ্টা খানেক বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৩১ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে মেট্রো চলাচল শুরু হয়।

খারাপ আবহাওয়ার সঙ্গে মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

এছাড়াও নতুন সময়সূচিতে, রাজধানীর মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে ছাড়ে। অপরদিকে, উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেনটি ছাড়ার সময় নির্ধারিত করা হয়েছে রাত ৯টা। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এ সময়সূচি বহাল থাকবে।