
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজলার নবগঙ্গা ডিগ্রী কলজের পরিচালনা পর্ষদর সভাপতি মোঃ রাশিদুল বাসার ডলারের বিরুদ্ধে অনাস্হাসহ অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
আজ শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় লোহাগড়া পৌরসভাধীন লক্ষ্মীপাশা চৌরাস্তাস্হ মধুমতী হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিবি অবিভাবক সদস্য আকরাম হাসান। এ সময় উপস্হিত ছিলেন সদস্য আশিকুর রহমান, আল মামুন ও ওবায়দুর রহমান।
লিখিত অভিযাগে জানা গেছে, উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার ডলার কলেজের বিগত গর্ভনিং বডি ও বর্তমান গর্ভনিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কলেজের নিয়ম নীতির তোয়াক্কা না করে জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব দিয়ে কর্মচারী নিয়াগ বানিজ্যসহ কলেজের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। বর্তমান সভাপতি ক্ষমতার দাপটে শিক্ষক-কর্মচরীদের সাথে অসদাচরণ, কমিটির বিভিন্ন ক্যাটাগরীর সদস্যদের কটুক্তি করাসহ অসম্মান করেন।
এছাড়াও বর্তমান কমিটিতেও তিনি ক্ষমতার দাপট দেখিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যুৎসাহী সদস্য মনোনয়নে অধ্যক্ষ বিএম ফয়েজ আহমেদ এর নাম না পাঠালেও সভাপতি রাশিদুল বাসার ডলার অগণতান্ত্রিকভাবে বিএম ফায়েজ আহমেদকে অসাধু উপায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করে এনেছেন। বিষয়টি এলাকার জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে অহমিকার সাথে বলেন, আমি সভাপতি হয়েছি আমার ক্ষমতা বলে আমি যা ইচ্ছে তাই করতে পারি।
দুর্নীতিবাজ, দুব্যবহাকারী ও কলেজের স্বার্থের পরিপন্থী সভাপতির বিরুদ্ধে অনাস্হা জ্ঞাপন করে অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন ক্যাটাগরীর সদস্যরা। এমন একজন অর্থ লোভী, অসৎ ,অসভ্য, দুর্নীতিবাজ ও দুর্ব্যবহারকারী, কলেজের স্বার্থ পরিপন্থী সভাপতিকে সাথে নিয়ে কলেজ পরিচালনা করা অসম্ভব। সর্বোপরি বর্তমান সভাপতি রাজাকার পরিবারের সদস্য, তার দাদা ইসহাক শেখ ওরফে আদাড়ে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিশিষ্ট রাজাকার ছিলেন। তার দাদা রাজাকার ইসহাক শেখ বীর মুক্তিযোদ্ধারা হত্যা করেছিল বলেও বক্তব্য দেন। তাই একজন রাজাকার পরিবারের সদস্য সভাপতির পদে কখনও থাকতে পারে না। পরিশেষে তার বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছেন এসব সদস্যরা।
লিখিত অভিযোগটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, নড়াইল -২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, নড়াইল জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে প্রেরণ করা হয়েছে বলে তাহারা বক্তব্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সভাপতির অপসারন ও তার এই দুর্নীতির বিচার দাবি করা হয়।
এ ব্যাপারে নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার ডলার জানান, আমার বিরুদ্ধে কাল্পনিক ও মিথ্যা অভিযোগ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :