বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ৩ সেনা | Daily AjKaler Kontho

বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ৩ সেনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ২:১৩ অপরাহ্ন
বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ৩ সেনা

আজকালের কন্ঠ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে এবার মিয়ানমারের সেনাবাহিনীর ৩ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছে।

শনিবার (৩০ মার্চ) ভোরে ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে তারা পালিয়ে আসে। পরে বিজিবি সদস্যরা গিয়ে তাদের সঙ্গে থাকা অস্ত্র জমা নেয়ার পর তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিয়ে যায়।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তারা তিনজনই সেনাসদস্য বলে জানা গেছে। নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে।

এর আগে ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসেছিল ১৭৯ জন মিয়ানমার বর্ডার পুলিশ-বিজিপি সদস্যরা। এরাও নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়নে রয়েছে। তাদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।