
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় গরীব তিন শতাধিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯মার্চ) সকাল ১১টায় বঙ্গবন্ধু পরিষদ কুয়ালালামপুর মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম রিপন এর নিজস্ব অর্থায়নে উপজেলার ২নং জগতপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ২৫০টি গরিব ও অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, উপজেলা যুবলীগের সভাপতি ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, নারায়ান্দিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নূরনবী সরকার, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক হাসিনা বেগম শিশির, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আওলাদ হোসেন,জগতপুর ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক,যুবলীগ নেতা জামাল হোসেন, শাহাআলম, জাকির হোসেন ও উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মীর হোসেন জগতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজিব,শ্রমিক লীগ নেতা বিল্লাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :