
হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুর কেবল কৃষ্ণ রাজ কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় ৪ জন সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন কলাকান্দি গ্রামের মোঃ আতিকুল হক, এশিয়ান টিভির হোমনা প্রতিনিধি ও রামপুর গ্রামের সৈয়দ আনোয়ার, চরলহনীয়া গ্রামের মোঃ জয়নাল আবেদীন, আছাদপুর ইউপি সদস্য ও চারকুড়িয়া গ্রামের মোঃ শিব্বীর আহম্মদ।
এছাড়াও দাতা সদস্য পদে নির্বাচিত হয়েছেন শোভারামপুর গ্রামের মোঃ ছাদেক মিয়া, ও সাধারণ শিক্ষক সদস্য পদে নির্বাচিত হয়েছেন নিখিল চন্দ্র রায়, মোঃ রফিকুল ইসলাম।
গত ১৪ মার্চ থেকে ১৮ ই মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ছিল।এ সময় সাধারণ অভিভাবক সদস্য পদে ৫ টি দাতা সদস্য পদে ১ টি ও সাধারণ শিক্ষক সদস্য পদে ২টি মনোনয়ন পত্র জমা পরে। পরে ২১ মার্চ অভিভাবক সদস্য পদের মোঃ আরমান আতিক মনোনয়ন প্রত্যাতহার করেন।
২৭ ই মার্চ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার কানিজ আফরোজ নির্বাচনে পদসংখ্যা ও প্রার্থী সংখ্যা সমান থাকায় তাদের কে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করেন।
আপনার মতামত লিখুন :