দেওয়ালিয়াবাড়ী এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা | Daily AjKaler Kontho

দেওয়ালিয়াবাড়ী এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন
দেওয়ালিয়াবাড়ী এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় এনামুলের বাসার ভাড়াটিয়া তাসলিমা নামে এক গৃহবধূ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার স্বামী প্রতিবেশিদের সহয়তায় দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে নামিয়ে স্থানীয় ক্লিনিকেএকটি নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবু ফজল জানান, তাসলিমা নামে এক গৃহবধূকে আনা হয়েছে। সম্ভবত রাস্তায় তার মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।