ঝোঁপের মধ্যে লুকানো ছিলো ভারতীয় বিয়ার | Daily AjKaler Kontho

ঝোঁপের মধ্যে লুকানো ছিলো ভারতীয় বিয়ার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন
ঝোঁপের মধ্যে লুকানো ছিলো ভারতীয় বিয়ার

মোংলা প্রতিনিধি : মোংলা কোষ্টগার্ড অভিযান চালিয়ে ঝোঁপের মধ্যে লুকিয়ে রাখা ভারতীয় বিয়ারের চালান জব্দ করেছে। তবে এ ঘটনায় জড়িত কাউকেই আটকে সক্ষম হয় নি কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে মোংলাস্থ কোস্টগার্ড দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোহাম্মদ মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় “গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ( ২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কালিঞ্চি পাঁচ গাঙ্গের মুখ মাউনদা নদীর পূর্ব তীরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকার দুই জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের টার্গেট করে দাঁড়ানোর সংকেত দেয়। তবে তারা পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড সদস্যরা ওই স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১শ১০ বোতল ইন্ডিয়ান বিয়ার জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইন্ডিয়ান বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।