
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:- ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ সারে টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান এর সভাপতিত্বে পবিত্র কোরআন পাঠ, উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ,শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কান্তি দাস,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান,সদর কড়িকান্দি ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,মজিদপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক শান্তি, ছায়েদুর রহমান মেম্বার, মোবারক হোসেন মাষ্টার, মোবারক হোসেন প্রমূখ।
ডাক্তার দেলোয়ার হোসেন ছামীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান, ওসি তদন্ত রুহুল আমিন,নারান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আরিফুজ্জামান খোকা, মজিদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাক আহম্মেদ ভূইয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কমপ্লেক্স এর স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করেন সংশ্লিষ্ট উপ- কমিটি এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী।
সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ এবং শরীরচর্চা প্রদর্শনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :