বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সাথে ঝুলে এক যুবকের মৃত্যু | Daily AjKaler Kontho

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সাথে ঝুলে এক যুবকের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সাথে ঝুলে এক যুবকের মৃত্যু

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল বাকেরগঞ্জে পৌরসভার ৯ নং ওয়ার্ড বটতলা এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হাওলাদার নামের ১ যুবকের মৃত্যু হয়েছে।

রাসেল গাছের ডাল কাটতে বিদ্যুতের খুঁটিতে উঠে নিজেই লাইন বন্ধ করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিদ্যুতের খুঁটির সাথে ঝুলে থাকা রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।