শ্যালিকাকে বালিশ চাপায় হত্যার অভিযোগ | Daily AjKaler Kontho

শ্যালিকাকে বালিশ চাপায় হত্যার অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ২:৪০ অপরাহ্ন
শ্যালিকাকে বালিশ চাপায় হত্যার অভিযোগ

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার মদনে পরকীয়ার জেরে শ্যালিকাকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ ওঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। শাশুড়ি এ হত্যাকাণ্ড দেখে ফেললে দৌড়ে পালিয়ে যায় জামাই নাঈম মিয়া (৩৩)। সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ফতেপুর চত্রকোনা শ্যালিকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মনি আক্তার (১৬) চত্রকোনা গ্রামের নজরুল তালুকদারের মেয়ে। বোন জামাই নাঈম পাশের হাটশিরা গ্রামের বাবুল ভূইয়ার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মনি আক্তার ও খালাতো বোন জামাই নাঈম পাশাপাশি গ্রামের। নাঈম গত দশ বছর আগে মনি আক্তারের খালাতো বোনকে বিয়ে করে। এর মধ্যে তিনি দুই সন্তানের জনক হয়েছেন। মনি তাদের বাড়ির সামনে দিয়ে স্কুলে যাওয়া আসা করতো। এর ফলে মনির সাথে নাঈম পরকীয়া সম্পর্কে জরিয়ে পড়ে। ২০২৩ সালে মনি এসএসসি পরিক্ষা দেওয়ার পর পারিবারিক ভাবে অন্যত্র বিয়ের কথাবার্তা হয়।

গত ১৩ মার্চ ছেলে পক্ষ মনিকে দেখে যায়। নাঈম বিষয়টি মেনে নিতে না পেরে ছেলে পক্ষের সাথে দেখা করে বিয়ে ভেঙে দেন। পরে নাঈম মনিকে পালিয়ে বিয়ে করার জন্য চাপ দেন। এ নিয়ে শ্যালিকার সাথে দুলাভাইয়ে মনোমালিন্য হয়। কয়েকদিন আগে বিষয়টি মনি তার মাকে জানায়।

গত কয়েকদিন ধরে নাঈমের ফোন মনি রিসিভ না করায় তিনি ক্ষীপ্ত হয়ে সোমবার ফাঁকা ঘরে প্রবেশ করে। পরে মনির মা মিনা আক্তার ঘরে এসে তার মেয়েকে বালিশ চাপা দিতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে নাঈম পালিয়ে যায়।