পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযান | Daily AjKaler Kontho

পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযান

সিলেট প্রতিনিধি : বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও বিসিজি স্টেশন কুতুবদিয়া কর্তৃক পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন আনুমানিক ০৪০০ ঘটিকায় বড়ঘোপ ইউনিয়নস্থ পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় সন্দেজনক একটি বোটে কিছু ব্যক্তির গতিবিধি লক্ষ্য করা যায়। কোস্ট গার্ড সদস্য কর্তৃক বোটটি তল্লাশির জন্য থামার সংকেত প্রদান করা হলে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি না থেমে দ্রুত সমুদ্র তীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে বোটটি তল্লাশী চালিয়ে ০১ টি দেশীয় অস্ত্র (পিস্তল), কার্তুজ ০২ রাউন্ড, ০১ টি চাপাতি, ০২ টি হাতুড়ি, ০১ টি সাবল, ০১ টি হুক, ০৫ টি মোবাইল ফোন ও ০১ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ০৪ ডাকাত সদস্যকে আটক করা হয়।পরবর্তীতে আটককৃত ডাকাত ও জব্দকৃত দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।