গৌরনদীতে যথাযথ মর্যাদায গণহত্যা দিবস পালিত | Daily AjKaler Kontho

গৌরনদীতে যথাযথ মর্যাদায গণহত্যা দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৮:২৬ অপরাহ্ন
গৌরনদীতে যথাযথ মর্যাদায গণহত্যা দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদীতে ২৫ মার্চ যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলার বাটাজোর হরহর গ্রামের মরার ভিটায় পাক সেনাদের গুলিতে ১৩৫ শহীদের বদ্ধভূমিতে সোমবার (২৫ মার্চ) গনহত্যা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতা।

দুপুরে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমুখ