পুলিশ হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পুলিশ হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ৯:৪৬ পূর্বাহ্ন
পুলিশ হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজকালের কন্ঠ ডেস্ক : গতকাল ২৪ মার্চ ২০২৪ খ্রি. পুলিশ হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

সভায় ভারচুয়ালি অংশগ্রহণ করেন মান্যবর সিএমপি কমিশনার ( অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।