নেত্রকোনার কলমাকান্দায় গাঁজা সহ মাদক কারবারি আটক | Daily AjKaler Kontho

নেত্রকোনার কলমাকান্দায় গাঁজা সহ মাদক কারবারি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৪, ২:১৮ অপরাহ্ন
নেত্রকোনার কলমাকান্দায় গাঁজা সহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় তিনকেজি গাঁজাসহ মো. আলী নূর (৩৫) নামে একজন মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় আটককৃতকে জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।

উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের উব্দাখালি ব্রীজের পশ্চিম পাশ থেকে তাঁকে গাঁজাসহ হাতে নাতে আটক করতে সক্ষম হন থানা পুলিশ।

আটককৃত মো. আলী নূর উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ শুনই গ্রামের মৃত আরসাদ আলীর ছেলে।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী

বিশেষ অভিযানে তিনকেজি গাঁজাসহ মাদককারবারি মো. আলী নূরকে আটক করা হয়। পরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর জেলা আদালতে পাঠানো হয়েছে।