চাঁদপুর সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ | Daily AjKaler Kontho

চাঁদপুর সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন
চাঁদপুর সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তরে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার সিপাইকান্দি বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ জানান, দুর্ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী ৩জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি আটক করা হয়েছে

নিহত নুরুল ইসলাম (৪৫) উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের মৃত সহিদ উল্ল্যাহ প্রধানের ছেলে। আহতরা মতলব উত্তর উপজেলার মফিজুল ইসলাম (৩০), আলী আকবর (৫৫) অন্য একজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। হতাহতরা সবাই সিএনজির যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতের স্ত্রী শেফালী জানান, আমার স্বামী (নুরুল ইসলাম) একজন সৌদি প্রবাসী। সে গত ১ মাস পূর্বে দেশে এসেছে। আজ চাঁদপুর যাওয়ার পথে ঠেটালিয়া বেড়িবাঁধ নামক স্থানে সিএনজির সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী নিহত হন।