পূর্ববিরোধের জেরে মসজিদে বৃদ্ধকে ছুরিকাঘাত | Daily AjKaler Kontho

পূর্ববিরোধের জেরে মসজিদে বৃদ্ধকে ছুরিকাঘাত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ২:১৩ অপরাহ্ন
পূর্ববিরোধের জেরে মসজিদে বৃদ্ধকে ছুরিকাঘাত

আজকালের কন্ঠ ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে মসজিদের ভেতরে লিয়াকত আলী (৫৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন।

গতকাল শুক্রবার (২২ মার্চ) উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।

লিয়াকত সাঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা।এ ঘটনায় অভিযুক্তরা একই এলাকার হেলাল মিয়াসহ আরও দুই-তিনজন।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, লিয়াকত আলীর সঙ্গে হেলাল মিয়ার বিরোধ রয়েছে। এরই জেরে শুক্রবার সাঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই হেলালসহ দু-তিনজন ওই লিয়াকতকে ঘেরাও করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।