
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ফুটবলে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। কুয়েত সিটির জাবের আল আহমেদ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় মাঠে গড়াবে ম্যাচটি। ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল-তপুরা।
সৌদিআরবে প্রায় দুই সপ্তাহ’র অনুশীলন। এরপর যুদ্ধবিধ্বোস্ত ফিলিস্তিনের হোম ম্যাচের ভেন্যু- কুয়েতে জামাল, তপুদের ঘাম ঝড়ানো প্রস্তুতি শেষ। এবার আসল লড়াইয়ের পরীক্ষা। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে তৃতীয় ম্যাচ বাংলাদেশের।
বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচে মেলবোর্নে শক্তিশালি অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। পরের ম্যাচে ঘরের মাঠে লেবাননকে রুখে দেয় ১-১ গোলে। ফিফা রেংকিংয়ে ৯৭এ ফিলিস্তিন আর ১৮১ তে অবস্থান বাংলাদেশের। ৮৪ ধাপ এগিয়ে থাকা দলটির সাথে শুধু রেংকিংই নয় শক্তি ও সামর্থ্যেরও যোজন পাথর্ক্য বাংলাদেশ দলের। গত জানুয়ারিতে এশিয়ান কাপে নক আউট পর্বে খেলেছে ফিলিস্তিন। এশিয়ার অন্যতম শক্তিশালি দলটির বিপক্ষে টিম স্পিরিটটা দেখতে চান কোচ হাভিয়ের কাবরেরা।
ফিলিস্তিনের বিপক্ষে ২০০৬ সালে প্রথম মুখোমুখিতে ১-১ গোলে ড্র করেছিলো বাংলাদেশ। এরপর হেরেছে টানা ৫ বার। সর্বশেষ খেলেছিলো ২০২১ সালে কিরগিজস্তানে। বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলের পয়েন্টই সমান। ‘আই’ গ্রুপে বাংলাদেশ আর ফিলিস্তিন এখন পর্যন্ত খেলেছে দুটি করে ম্যাচ, দুই ম্যাচ থেকে দুই দলেরই সংগ্রহ ১ পয়েন্ট। গত নভেম্বরে বাংলাদেশ ও ফিলিস্তিনের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ও লেবানন। বাংলাদেশদের মতই ফিলিস্তিনও হেরেছে অস্ট্রেলিয়ার কাছে, তবে লেবাননের সঙ্গে ড্র করেছে দুই দলই।
আপনার মতামত লিখুন :