দিনমজুর ফুল মিয়ার বসতবাড়িতে আগুন পুড়ে ছাই ৩টি গরু ও আসবাবপত্র | Daily AjKaler Kontho

দিনমজুর ফুল মিয়ার বসতবাড়িতে আগুন পুড়ে ছাই ৩টি গরু ও আসবাবপত্র


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন
দিনমজুর ফুল মিয়ার বসতবাড়িতে আগুন পুড়ে ছাই ৩টি গরু ও আসবাবপত্র

প্রতিনিধি নড়াইলঃনড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চরশিয়রবর গ্রামে আগুনের লেলিহান শিখায় সর্বশান্ত হয়েছেন ফুলমিয়া নামের এক দিন মুজুর।

বুধবার (২০ মার্চ) রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে চরশিয়রবর গ্রামের ফুল মিয়ার গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন ধরে গোয়ালে থাকা ৩টি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এ আগুনের সুত্রপাত হয়। গোয়াল ঘরটি আগুনে যখন দাউদাউ করে জ্বলছিল তখন এলাকাবাসী ছিল গভীর ঘুমে। আগুনের তাপে আশেপাশের বাড়ির মানুষ জেগে দেখতে পায় আগুনে গোয়াল ঘর ও ৩ টি গরু পুড়ে গিয়েছে। তখন তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একটি গরু ঘটনাস্থলে পুড়ে মারা গেছে তার আনুমানিক মুল্য ১ লাখ ১০ হাজার, অন্য ১ টি গরু বেলা ১২ সময় মারা গিয়েছে তার মুল্য প্রায় ৯০ হাজার টাকা। অন্য আরেকটি গরুর অবস্থাও আশংকাজনক। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এলাকা বাসী দাবি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ফুল মিয়ার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন আমার যা ছিলো সব শেষ, আমি নিঃস্ব আমি পথে বসেছি। আমি দিনমুজুর আমার এক ইঞ্চি জমি নাই, পরের জমি চাষ করি আর জন বিক্রি করে সংসার চালায়। তাছাড়া আমার স্ত্রী প্যারালাইসিস হয়ে প্রায় দীর্ঘ ১২ বছর বিছানায় পড়ে আছে। আগুন আমার সব কেড়ে নিয়েছে। আমি আমাদের মানবিক এমপি মাশরাফী, উপজেলা চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যানসহ অন্যান্য মহলের সাহায্য সহযোগিতা কামনা করছি। সাহায্য না পেলে আমার সংসার চালানো সম্ভব নয়।