সুনামগঞ্জের জগন্নাথপুরে যথা-যোগ্য মর্যাদায় জাতির জনকের জন্মবার্ষিকী উদযাপিত | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথা-যোগ্য মর্যাদায় জাতির জনকের জন্মবার্ষিকী উদযাপিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথা-যোগ্য মর্যাদায় জাতির জনকের জন্মবার্ষিকী উদযাপিত

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ :-স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহ-যোগী সংগঠন,বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন অসামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

১৭(মার্চ)রোববার দিবসটি উদযাপন উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্ম-কর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য সভায় জাতির জনকের বিভিন্ন দিক পর্যালোচনা করে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা সহ-কারী কমিশনার(ভূমি)রিয়াদ বিন ইব্রাহিম, সহ-কারী পুলিশ সুপার(জগন্নাথপুর-শান্তিগঞ্জ সার্কেল)শুভাশীষ ধর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারনীন আরা,জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

এ-সময় অন্যান্যর মধ্যে সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,আওয়ামী লীগ নেতা আকমল খান, লুৎফুর রহমান সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন,সহ সভাপতি সাইফুল ইসলাম রিপনপ্যানেল মেয়র সাফরোজ ইসলাম,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম,মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্র লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায়,সানী,বর্তমান সভাপতি আব্দুল মুকিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সভায় উপস্হিত ছিলেন।