লোহাগড়ায় দূর্বৃত্তদের হামলায় যুবক গুরুতর আহত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় দূর্বৃত্তদের হামলায় যুবক গুরুতর আহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৪, ৪:৩০ অপরাহ্ন
লোহাগড়ায় দূর্বৃত্তদের হামলায় যুবক গুরুতর আহত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে দূর্বৃত্তদের হামলায় রাজীবুল (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রাজীবুল উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের সাখায়েত হোসেনের ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজমিস্ত্রীর সাব-কন্ট্রাক্টর রাজীবুল রাজমিস্ত্রির সাব-কন্ট্রাকের কাজ শেষ করে শ্রমিকদের মুজুরির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আড়িয়ারা গ্রামের কবরস্থান ও আশরাফ মেম্বরের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইব্রাহিম মৃধা (৩৬), সাগর শেখ (৩৮), জামির শেখ (৩৬), সাদি শেখ (৩৮), ওমর শরিফ (৪০) আকসাদুল (২৩), সিজান শরীফ (২৩) সহ ২০/২৫ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা, ছ্যান দা, লোহার রড, বাঁশের লাঠিসহ রাজীবুলের উপর অতর্কিত হামলা করে কুপিয়ে, পিটিয়ে গুরুতর জখম করে৷ রাজীবুলকে আহত করে দূর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় রাজীবুলের ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্বজন সূত্রে আরও জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। এ সময় রাজীবুলের কাছে থাকা শ্রমিকের ৭৫ হাজার টাকা দূর্বৃত্তরা ছিনিয়া লয়।

এ ঘটনায় আহত রাজীবুলের ‘মা’ মোসাঃ রেবেকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এ ঘটনায় লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি এজাহার পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।