বিজয় এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত | Daily AjKaler Kontho

বিজয় এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৪, ৩:১৩ অপরাহ্ন
বিজয় এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে বিজয় এক্সপ্রেসের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি। তবে ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।