
স্পোর্টস ডেস্ক : ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইয়ের প্রস্তুতি চলছে বাংলাদেশের। সৌদি আরবে দুটি প্রস্তুতি ম্যাচ শেষে রিকভারি সেশনে ঘাম ঝড়িয়েছে জামাল ভুঁইয়ারা।
আগামী ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। এরপর দেশে ফিরেই ২৬ মার্চ ফিরতি লেগে ফিলিস্তিনকে আতিথ্য দেবে লাল-সবুজের দল।
ফিলিস্তিনকে মোকাবিলা করতে সৌদি আরবের তায়েফে কিং ফাহাদ স্পোর্টস সিটিতে অনুশীলনে ব্যস্ত হাবিয়ের কাবরেরার শীষ্যরা। আফ্রিকার দল সুদানের বিপক্ষে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ।
৫৬ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রথম ম্যাচটি ড্র করতে পারলেও পরের ম্যাচে হেরেছে ৩-০ গোলে। নিজেদের ফিটনেস ফিরে পেতে শুক্রবার জিমে ঘাম ঝড়িয়েছে জামাল ভুঁইয়ারা।
আপনার মতামত লিখুন :