বাউফল থানা পুলিশের জালে ২ মাদক বিক্রেতা ২কেজি ৫২৫ গ্রাম গাঁজা সহ আটক | Daily AjKaler Kontho

বাউফল থানা পুলিশের জালে ২ মাদক বিক্রেতা ২কেজি ৫২৫ গ্রাম গাঁজা সহ আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৪, ৩:৩২ অপরাহ্ন
বাউফল থানা পুলিশের জালে ২ মাদক বিক্রেতা ২কেজি ৫২৫ গ্রাম গাঁজা সহ আটক

সিনিয়র রিপোর্টার বাউফল : পটুয়াখালী বাউফলে ২ কেজি ৫২৫ গ্রাম গাঁজা সহ আব্দুর রহমান (২১) ও ইসমাইল হোসেন ওরফে নাঈম (২১) নামের দুজন মাদক কারবারিকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

শুক্রবার (১৫ ই মার্চ) দুপুর দেড়টার সময় বাউফল থানার এস আই নাসির উদ্দিন,এস আই নজরুল ইসলাম এবং এস আই শোভন সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনাকালে ০২ কেজি ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের (৬নং ওয়ার্ডে) এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃত আব্দুর রহমান (২১) বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডে বাসিন্দা, মোঃ মামুন মোল্লার ছেলে এবং ইসমাইল হোসেন ওরফে নাঈম (২১) কেশবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ  করা হবে।