সিলেটে যথাযোগ্য মর্যাদায় ভোক্তা অধিকার দিবস পালন | Daily AjKaler Kontho

সিলেটে যথাযোগ্য মর্যাদায় ভোক্তা অধিকার দিবস পালন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
সিলেটে যথাযোগ্য মর্যাদায় ভোক্তা অধিকার দিবস পালন

আজকালের কন্ঠ ডেস্ক : “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য-কে সামনে রেখে অদ্য ১৫ মার্চ ২০২৪ খ্রি: সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৪ উপলক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় এর ০২ নং ভবনের নিচতলার সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভার বিশেষ অতিথি মান্যবর ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়ের প্রতিনিধি হিসাবে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট মহোদয়।