কাঠালিয়ায় অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত | Daily AjKaler Kontho

কাঠালিয়ায় অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
কাঠালিয়ায় অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিজান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকাল থেকে সারাদিন উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযন চালিয়েছে ভ্রাম্যমান আদালত।এসময় লাইসেন্সও পরিবেশে অধিদপ্তরের ছাড় পত্র না থাকায় দুটি ইটভাটার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা সহ ০৮ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে।

লাইসেন্সও পরিবেশে অধিদপ্তরের ছাড় পত্র না থাকায় আমুয়া মেসার্স মোল্লা ব্রিকসকে ২ লক্ষ টাকা ও কাঠালিয়া সদরে ত্বহা ব্রিকস কে ২ লক্ষ টাকা জরিমানা করেছে। এছাড়াও এস এস বি ব্রিকস, এম সি ব্রিকস, এফ এম ব্রিকস, এইচ এস ব্রিকস ও কে এম ব্রিকস ইটভাটা গুলোকে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মেসার্স আমুয়া ব্রিকস ইটভাটাকে আগেই বন্ধ করে দিয়েছে।

এ অভিযান পরিচালনা করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শিব্বির আহমেদ। এতে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার সহ পুলিশের একটি ধল ও কাঠালিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা সহায়তা করেন।

কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন জানান, উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে ৮ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এ অভিযান অব্যহত থাকবে।