
তিতাস উপজেলা প্রতিনিধি : কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার ব্রিজ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার আসমানিয়া বাজারে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্রিজের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন করেন কুমিল্লা -১ আসনের এমপি ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী শাহিদুল ইসলাম, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, তিতাস উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার, কুমিল্লা উঃ জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আ’লীগের দপ্তর মীর শওকত লিটন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, যুগ্ন আহবায়ক নাজমুল হাসান কিরন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহম্মেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ডা. এম এ সাত্তার, সাধারন সম্পাদক সবুজ শিকদার সহ উপজেলা আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গার্ডার ব্রিজটির নির্মাণ ব্যায় চুক্তি মূল্য ধরা হয়েছে ১০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৬শত ৯৯টাকা ৮৮৫ পয়সা।
আপনার মতামত লিখুন :