পূবাইলে ধর্ষণের অভিযোগে আটক ০১ | Daily AjKaler Kontho

পূবাইলে ধর্ষণের অভিযোগে আটক ০১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন
পূবাইলে ধর্ষণের অভিযোগে আটক ০১

গাজীপুর মহানগর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড এর বসুগাঁও এলাকা থেকে ধর্ষণ এর অভিযোগে এক যুবক কে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে ধর্ষণের শিকার তরুণীর অভিযোগের ভিত্তিতে বসুঁগাও এলাকায় অভিযান পরিচালনা করে পূবাইল থানা পুলিশের একটি টিম এবং ধর্ষণের অভিযোগে হোসেইন (২০) নামে একজন কে আটক করেছেন। সে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড এর বসুগাঁও এলাকার মাসুদ এর ছেলে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান আসামী কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।