বরিশাল মীরগঞ্জে ভয়াভয় নদীর ভাঙ্গনে অর্ধশতাধিক পরিবার অসহায় | Daily AjKaler Kontho

বরিশাল মীরগঞ্জে ভয়াভয় নদীর ভাঙ্গনে অর্ধশতাধিক পরিবার অসহায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৪, ১:২০ অপরাহ্ন
বরিশাল মীরগঞ্জে ভয়াভয় নদীর ভাঙ্গনে অর্ধশতাধিক পরিবার অসহায়

বরিশাল জেলা প্রতিনিধি : বরিশাল মিরগঞ্জ উপজেলা আড়িয়াল খা নদীর ভয়াভয় ভাঙনে কেরে নিয়েছে অর্ধশতাধিক পরিবারের বাড়ীঘড় তলিয়ে গেছে বসতভীটাসহ গবাদী গরু হাস মুরগী। আতঙ্কে রয়েছে আরো কয়েকশত পরিবার। ইতি মধ্যে যে ভয়াভয় ভাঙণ শুরু হয়েছে রাতের ঘুম হারাম হয়ে গেছে
মিরগঞ্জ ইউনিয়নের এলাকাবাসীর।

আজ মঙ্গলবার ঐএলাকার মোঃ আলী হাওলাদার জানান বিগত পাচ বছর ধরে আমারদের আশ্বাস দিয়ে গেছে ইউনিয়নের চেয়ারম্যান তারা শুধু মুখে বলে গেছে এই ভাঙ্গনের রোধ করবে বলে, কিন্তু তারা আজও কোন উন্নায়নের করেনি। মোসাঃ মিনারা বেগম বলেন এই নদী ভাঙ্গনে আমার বসতভীটা সব নিয়ে গেছে আমার চোখে রাতে ঘুম আসে না বাকিটুকু কখন ভাঙ্গনে নিয়ে যায়, আমাদের এই অর্তনাধ কেউ শোনে না।