অনেকের মধ্যে নানা জ্বালা, কার কোথায় ব্যথা জানি না: নূরুল মজিদ | Daily AjKaler Kontho

অনেকের মধ্যে নানা জ্বালা, কার কোথায় ব্যথা জানি না: নূরুল মজিদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
অনেকের মধ্যে নানা জ্বালা, কার কোথায় ব্যথা জানি না: নূরুল মজিদ

আজকালের কন্ঠ ডেস্ক : রমজানে বরই খাওয়ার পরামর্শ নিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথার উত্তরে শিল্পমন্ত্রী বলেন, অনেকের মধ্যে নানা জ্বালা আছে, কার কোথায় ব্যথা আছে জানি না, পাগল হয়ে গেছেন।

বাড়তি দামের কারণে এবার রোজার বেশ আগে থেকেই আলোচনায় খেজুর। আমদানিতে শুল্ক প্রত্যাহার নিয়ে জাতীয় রাজস্বে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি। আর এ নিয়ে সরকারের মন্ত্রীদের অতিকথনের চর্চা। সবশেষ গত সোমবার রাজধানীতে ডিসি সম্মেলনে শিল্পমন্ত্রী আঙুর ও খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন। একই দিনে জাতীয় যুবজোটের রাজশাহী বিভাগীয় সমাবেশে শিল্পমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের জোটসঙ্গী জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রমজানে নিত্যপণ্যের ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণ নিয়ে, বরিবার রাজধানীতে বিএসটিআইতে হয় সংবাদ সম্মেলন। এ সময় শিল্পমন্ত্রী জবাব দেন ইনুর খেজুর নিয়ে করা মন্তব্যের। বর্তমান সরকার ব্যবসাবান্ধব বলেও দাবি করেন শিল্পমন্ত্রী।

এবার রমজানের সরকারি সব সংস্থা সমন্বয় করে বাজারে অভিযান পরিচালনা করবে বলে জানান শিল্প সচিব।