গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরন | Daily AjKaler Kontho

গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরন

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের জাটকা ইলিশ মাছ ধরা বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকা ৫৫ জন জেলেকে ৪০ কেজি করে চাল বিতরন করা হয়।জেলেদের মাঝে চাল বিতরণে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ফিল ফেসিলেটেটর এইচ এম নাজমুল আমিন ও ইউপি সদস্যরা ।