লোহাগড়ায় ইমাম ওলামা পরিষদের সাথে মতবিনিময় করেছেন হুইপ মাশরাফী | Daily AjKaler Kontho

লোহাগড়ায় ইমাম ওলামা পরিষদের সাথে মতবিনিময় করেছেন হুইপ মাশরাফী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন
লোহাগড়ায় ইমাম ওলামা পরিষদের সাথে মতবিনিময় করেছেন হুইপ মাশরাফী

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ইমাম ওলামা পরিষদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল – ২ আসনের সংসদ সদস্য হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা নিজ সংসদীয় আসনের লোহাগড়া পৌরসভাধীন লক্ষীপাশা আল মারকাজুল মসজিদে এসে প্রথমে আসরের নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে উপজেলা ইমাম ওলামাগণ মাননীয় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে লোহাগড়া ইমাম ওলামা পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় ইমাম ওলামাদের খোঁজ খবর নেন। সবার দাবী দাওয়াসহ সকল কথাবার্তা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় হুইপ মাশরাফী ইমাম ওলামাদের বিভিন্ন দাবী দাওয়া পূরণ করার কথা বলেন এবং সকলের পাশে থাকার কথা বলেন।

এ ছাড়াও লোহাগড়া আল মারকাজুল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আল মারকাজুল মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন।