
সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফল উপজেলাধীন ঐতিহ্যবাহী আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিন ব্যাপী ২৮তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী -২০২৪’র অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮মার্চ) সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ লুৎফর রহমান সভাপতি আনারকলি মাধ্যমিক বিদ্যালয় ও সাবেক চেয়ারম্যান কাছিপাড়া ইউনিয়ন পরিষদ।
মোঃ এনামুল হাসান ও কবির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক চিপ হুইপ আসম ফিরোজ এমপি।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম (হারুন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার (নিশু),রফিকুল ইসলাম তালুকদার চেয়ারম্যান কাছিপাড়া ইউনিয়ন পরিষদ,মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, এইচ এম মিরন সহকারী অধ্যাপক কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ,মহিলা সভানেত্রী শাহনাজ পারভীন,সাইদুর রহমান (টিটু) সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ ৮নং ওয়ার্ড রাজাপুর,সাংবাদিক এম,সাইদুর রহমান সহ-সভাপতি প্রেসক্লাব বাউফল ও সদস্য পটুয়াখালী জেলা প্রেসক্লাব সহ প্রমূখ।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ ও রাজনৈতিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত,জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, মনোজ্ঞ উদ্বোধনী ডিসল্পে শেষে ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোঃ রফিকুল ইসলাম তালুকদার চেয়ারম্যান ১নং কাছিপাড়া ইউনিয়ন পরিষদ।
আপনার মতামত লিখুন :