যাত্রাবাড়ীর ,রোজার বাজার করতে গিয়ে প্রাণ গেলো মতিউরের | Daily AjKaler Kontho

যাত্রাবাড়ীর ,রোজার বাজার করতে গিয়ে প্রাণ গেলো মতিউরের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন
যাত্রাবাড়ীর ,রোজার বাজার করতে গিয়ে প্রাণ গেলো মতিউরের

আজকালের কন্ঠ ডেস্ক : কয়েক দিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আর তাই রোজার বাজার করতে বের হোন মতিউর রহমান (৫২)। কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর গোল চত্বরে ইউটার্ন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান (৫২) একজন ব্যবসায়ী। তিনি রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানায়।

যাত্রাবাড়ীর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন খান বলেন, দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মতিউর রহমানের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।