পরিবর্তন হচ্ছ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম | Daily AjKaler Kontho

পরিবর্তন হচ্ছ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ন
পরিবর্তন হচ্ছ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

আজকালের কন্ঠ ডেস্ক : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এক মাসের মধ্যে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যেহেতু আমাদের সংবিধানে মহিলা শব্দটি নেই, নারী আছে। আমরাও একটা প্রস্তাব করেছি আমাদের মন্ত্রণালয়ের নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার জন্য।

বৃহস্পতিবার (৭ মার্চ) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নারী দিবস নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন, নাম পরিবর্তনের জন্য সিদ্ধান্ত হয়েছে, রেজুলেশনও হয়েছে। আমরা নিয়ম অনুযায়ী এখন একটি আন্তঃমন্ত্রণালয় সভার পর সারসংক্ষেপ তৈরি করে নাম পরিবর্তনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাব।