জয়পুরহাটে ফসলের খেত থেকে মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

জয়পুরহাটে ফসলের খেত থেকে মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৪, ১:১৩ অপরাহ্ন
জয়পুরহাটে ফসলের খেত থেকে মরদেহ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : জয়পুরহাটে ফসলের খেত থেকে আব্দুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) সকালে কালাই উপজেলার পুনটের গোহাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি।

আব্দুর রহমান উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণ পাড়ার মৃত মতলেব হোসেনের ছেলে।

ওসি ওয়াসিম আল বারি জানান, আব্দুর রহমান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে আর তিনি বাড়িতে যাননি। সকালে কৃষকরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে ধানের বীজতলায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।