
আজকালের কন্ঠ ডেস্ক : সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেল সেতুর প্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে দুই কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোর ছয়টার দিকে জেলার আশাশুনি উপজেলার শ্রীধরপুর সেতুর ওপর এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮), তার সহপাঠী একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)। আহত তরুণের নাম কর্নেল ঘোষ। সে একই গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে। তারা কালিগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
আহত কর্নেল ঘোষ জানায়, গতকাল মঙ্গলবার তারা একটি কীর্তনে যায়। বুধবার ভোরে তিন জন মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। বাইক চালাচ্ছিলো উইলিয়াম। ওই স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর প্রাচীরে ধাক্কা লাগে। নয়ন ডোবায় পড়ে যায় এবং উইলিয়াম ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দাঁড়িয়ে থাকা দুই বাইকে পিকআপের ধাক্কা, নিহত তিনদাঁড়িয়ে থাকা দুই বাইকে পিকআপের ধাক্কা, নিহত তিন আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :