মোরেলগঞ্জে স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-১ | Daily AjKaler Kontho

মোরেলগঞ্জে স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৪, ৮:০৩ অপরাহ্ন
মোরেলগঞ্জে স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-১

মোড়েলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারধর করে ৮০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় শেখ তাইজুল ইসলাম শাহীন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহিন মোরেলগঞ্জ ১৬ নং খাউলিয়া গ্রামের শেখ নুর মোহাম্মদের ছেলে। খোয়া যাওয়া স্বর্ন ও টাকার খোঁজ মেলেনি এখনো।

শনিবার (২ মার্চ) রাত ৯ টার দিকে তার নিজ বাড়ি থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন নিশ্চিত করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ছিনতাইয়ের ১৩ ঘণ্টা পরে উপজেলা সদর কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চর থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারধর করে টাকা স্বর্ণালংকারসহ মোটরসাইকেল নিয়ে যায়।

মিলন কর্মকার জানান, মোটরসাইকেলের সিটের নীচে ৩টি ব্যাগে ৮০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিল।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ শেখ তাইজুল ইসলাম শাহীন নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।