
মোংলা প্রতিনিধি : রুপালী পর্দায় বিন বাজিয়ে সাপ বশের কৌশল আমরা হরহামেশা দেখি। তবে বাস্তবে এর কোন মিল নেই। সাপ হত্যা না করে খালি হাতেই কৌশল দিয়ে বিষাক্ত সাপ বশে আনা যায়। এমনই কৌশল শিখলেন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা।
বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি বিষাক্ত সাপের না খৈয়া গোখরা । সুন্দরবনের পাশে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের মাঠে একটি খৈয়া গোখরা ছেড়ে দেওয়া হলো।
কিছুক্সণ রাগে ফণা তুলে দাঁড়িয়ে ছিলো সাপটি। মুখ ভর্তি বিষ নিয়ে শো শো শব্দে ছোবল মারতে শুরু করলো সাপটি । না কেউই আহত হন নি। দৃশ্যগুলি দূর থেকে অবলোকন করছেন সকলে।এক পর্যায়ে সাপটি পালিয়ে যাওয়া চেষ্ট করলে একজন মধ্যবয়ষ্ক ব্যাক্তি সাপটি বশে নিয়ে আসেন।
তিনি বাংলাদেশের অন্যতম সর্প বিশেষজ্ঞ বোরহান উদ্দিন বিশ্বাস।রোববার দিনভর তিনি হাতে কলমে বনরক্ষীদের বিষাক্ত সাপ ধরার ও রক্ষার কৌশল শিখালেন ।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা আনিচুর রহমান বলেন ‘ প্রথমবারেরমত আমরা সাপ ধরার কৌশল শিখেছি। বনবিভাগের উদ্যোগে পুরো সুন্দরবনের বনরক্ষীদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সাপ হত্যা রোধ করার জন্য আমাদের এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমারা সুন্দরবন সংশ্লিষ্ট লোকালয়ে মানুষগুলিকে সাপের দংশনের প্রতিকার ও চিকিৎসা দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করবো।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিমসহ অনেকে।
আপনার মতামত লিখুন :