সুনামগঞ্জের জগন্নাথপুরে একহাজার কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজসহ চোরাকারবারি গ্রেফতার | Daily AjKaler Kontho

সুনামগঞ্জের জগন্নাথপুরে একহাজার কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজসহ চোরাকারবারি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২, ২০২৪, ৮:০৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে একহাজার কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজসহ চোরাকারবারি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ- জেলাধীন জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পথে পাচারকালে ভারতীয় ২৫ বস্তা পেঁয়াজসহ এক চোরাকারবারিকে আটক করেছে।এ-সময় পেঁয়াজ বোঝাই একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
এ-ব্যাপারে ১(মে)শুক্রবার জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টোর সাইফুদ্দিন ভূঁইয়া বাদী হয়ে ব্যবসারীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়েরর মাধ্যমে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যবসায়ী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃতঃধীরেন্দ্র রায়ের পু্ত্র শংকর রায় (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, ২৯(ফেব্রুয়ারি)বৃহস্পতিবার রাতে বিশেষ
অভিযান চলাকালীন জগন্নাথপুর পৌর সদরের নদীর পাড় এলাকা থেকে সরকারি শুল্ক কর ফাঁকি দেওয়া ভারতীয় পেঁয়াজ বোঝাই একটি মিনি ট্রাক আটক করা হয়।এ-সময় ট্রাকে থাকা ২৫টি বস্তায় এক হাজার কেজি পেঁয়াজ সহ চোরাকারবারি শংকর রায়কে আটক করা হয়।

অবৈধ পেঁয়াজের মালিক শংকর দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর সদর বাজারে ভূষিমালের ব্যবসার আড়ালে চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে। সম্প্রতিকালে তাকে আরও কয়েকবার চিনিসহ বিভিন্ন ভারতীয় অবৈধ মালা-মাল সহকারে জগন্নাথপুর থানা-পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করলেও আইনের ফাঁকফুকুর দিয়ে সে চলে আসে