হোমনায় মেঘনা লাইফ ইন্সুরেন্সের জাতীয় বীমা দিবস উদযাপন | Daily AjKaler Kontho

হোমনায় মেঘনা লাইফ ইন্সুরেন্সের জাতীয় বীমা দিবস উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন
হোমনায় মেঘনা লাইফ ইন্সুরেন্সের জাতীয় বীমা দিবস উদযাপন

হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় মেঘনা লাইফ ইন্সুরেন্স হোমনা শাখার পক্ষ হতে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার ( ১ মার্চ) সকালে হোমনা থানা রোডের সুন্দর আলী প্লাজার ৩য় তলায় অবস্থিত হোমনা ইস্ট জোন মেঘনা লাইফ ইন্সুরেন্সের অফিসে উক্ত শাখার সকল কর্মকর্তা ও বীমা উন্নয়ন কর্মীদের অংশ গ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর তারা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় যোগদান করেন।

এসময় হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন হোমনা পৌর মেয়র এড. মোঃ নজরুল ইসলাম, হোমনা থানার এস আই নাছির উদ্দিন, মেঘনা লাইফ ইন্সুরেন্স হোমনা ইস্ট জোনের জেনারেল ম্যানেজার মোঃ আবুল হোসেন, রাজীব চৌধুরী সহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিগণ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ডিজিএম শাবনুর আক্তার, এজিএম রকিবুল হাসান, ব্র্যাঞ্চ ম্যানেজার রহিমা আক্তার, জেসমিন আক্তার, মুন্নি বেগম, আবুল কাশেম মাস্টার, রুবিনা আক্তার, সাবিনা আক্তার, মাহমুদা আক্তার, হাওয়া আক্তার, গিয়াসউদ্দিন সহ বীমা কোম্পানির বিভিন্ন উন্নয়ন কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেইটের সামনে এসে শেষ হয়।