যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না | Daily AjKaler Kontho

যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১, ২০২৪, ১:৫৬ অপরাহ্ন
যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

আজকালের কন্ঠ ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১ মার্চ) তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ এলাকায় শনিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ।