
আজকালের কন্ঠ ডেস্ক : ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০ টাকা কমে বর্তমানে দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বেশি এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে এমন সংবাদের কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
অন্যদিকে আদা এবং রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। আদা প্রকারভেদে ১৫০ থেকে ১৮০ টাকায় এবং রসুন কেজি প্রতি প্রকারভেদে ১৪০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শুক্রবার (১ মার্চ) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতে দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বর্তমানে কেজি প্রতি ১০ টাকা কমে দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে পেঁয়াজের দাম আরও কমে যাবে।
আপনার মতামত লিখুন :