
নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজার শাখা বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে ব্যাংকার- কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মহেষপুর বাজার সংলগ্ন সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় বাংলাদেশ কৃষি ব্যাংক মহেষপুর বাজার শাখার দ্বিতীয় কর্মকর্তা মোঃ আল আমিনের সঞ্চালনায় ব্যাবস্হাপক আরিফুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন মহাব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগ মোহাঃ গোলাম মাহাবুব, বরিশাল বিভাগ নিরীক্ষা কর্মকর্তা মোঃ আবু মাহামুদ, বিশেষ অতিথি ছিলেন মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক বরিশাল বিভাগ মোঃ আঃ কাদের, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির , সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ,সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর, এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবদীন হাওলাদার, ইউপি সদস্য আতিকুর রহমান (পিন্টু),আবুল কালাম তালুকদার, রেজাউল করিম, বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা কামরুল ইসলাম মহেশপুর ব্যবসাহী মোঃ মহাসিন সিকদার প্রমুখ।
এছাড়াও এসময়ে বিভিন্ন পেশার গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :